• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • English Version
Headline
দোহারে খাজা ডাইন এন্ড মা ক্যাটারিং এর শুভ উদ্বোধন স্রোতস্বিনী দোহারের ইছামতী আজ বিলুপ্তির পথে শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হবে তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ দোহারে ক্ষুদ্রঋণের নামে অফিস সহকারীর অনিয়ম,বঞ্চিত উদ্যোক্তারা বুদ্ধির খেলায় উৎসবের আমেজ – বাহ্রা বাজারে সফল টুর্নামেন্ট মানিকগঞ্জে হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও বিক্ষোভে গ্রামবাসী বারুয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে দোয়া মাহফিল জুনে জ্বালানিতে নতুন ধাক্কা – বাড়ল পেট্রোল-অকটেনের দাম ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ – চার দিনেও মেলেনি সন্ধান

প্রাচীন স্বাদ ও স্বাস্থ্যের খোরাক – ভাঙ্গাভিটার বাঙ্গি

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
প্রাচীন স্বাদ ও স্বাস্থ্যের খোরাক - ভাঙ্গাভিটার বাঙ্গি
প্রাচীন স্বাদ ও স্বাস্থ্যের খোরাক - ভাঙ্গাভিটার বাঙ্গি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা গ্রামের কৃষকরা ভোর থেকে জমি থেকে বাঙ্গি তুলতে ব্যস্ত থাকেন। সূর্যের তাপ বাড়ার আগে ক্ষেত থেকে বাঙ্গি তুলে বিক্রির জন্য হাটে নিতে হয়, নয়তো বিক্রেতা পাওয়া যায় না।

গ্রামের বাঙ্গি রসালো ও সুস্বাদু হওয়ায় এর সুনাম ছড়িয়ে গেছে ঢাকা জেলাসহ সারা দেশে। তাই ভাঙ্গাভিটা পরিচিতি পেয়েছে ‘বাঙ্গির গ্রাম’ হিসেবে। এ বছর ২০৩ হেক্টর উর্বর মাটিতে বাঙ্গি আবাদ করা হয়েছে। কৃষকরা ‘চিনাই’ ও গোল বাঙ্গি সংগ্রহ করে হাটে নিয়ে যান।

যদিও প্রথাগত হাট না থাকলেও ভাঙ্গাভিটা সেতুতে সকাল-বিকেল দুই বেলা জমজমাট আড়ত বসে। স্থানীয় পাইকার ও খুচরা ব্যবসায়ী, ঢাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকবোঝাই বাঙ্গি সংগ্রহ করেন। কৃষকরা সরাসরি সড়কের পাশে বসেও বাঙ্গি বিক্রি করেন।

কৃষকদের চিন্তার কারণ প্রতিকূল আবহাওয়া ও পর্যাপ্ত রোদের অভাব। অনেক বাঙ্গি মাঠেই নষ্ট হচ্ছে। অনুন্নত সড়ক যোগাযোগও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরু সড়ক, সেতুর অভাব ও দুর্গম পথের কারণে ঢাকার সঙ্গে সরাসরি পণ্য পৌঁছানো কঠিন হচ্ছে। মৌসুমের শুরুতে প্রতি ঝাঁকা বাঙ্গি ২,৫০০–৩,৫০০ টাকায় বিক্রি হলেও এখন তা ১০০–৩০০ টাকায় নেমে এসেছে।

স্থানীয় কৃষকরা জানান, বাঙ্গি ছাড়াও রসুন, ধনিয়া, কালোজিরাসহ বিভিন্ন মৌসুমি ফসলের চাষ করা হয়। কিন্তু আধুনিক বিপণন ব্যবস্থা ও সরকারি সহায়তার অভাবে এই বিশাল কৃষি সম্ভাবনা অবহেলিত থাকে। কৃষকরা চাইছেন উন্নত সড়ক, কৃষি বিভাগের সক্রিয় নজরদারি এবং দ্রুত সেতু নির্মাণ।

বাঙ্গি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। এতে ভিটামিন সি, ফলিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, প্রচুর পানি ও খাদ্য আঁশ রয়েছে। এটি রক্ত তৈরিতে সাহায্য করে, দেহের ওজন কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হাড়কে মজবুত করে। গরম ও অতিরিক্ত রোদজনিত অসুখ প্রতিরোধেও বাঙ্গি কার্যকর। ত্বকের যত্নেও এর ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে।

উপজেলার কৃষি কর্মকর্তা আসমা জাহান বলেন, “কৃষি অফিস নিয়মিত খোঁজ খবর রাখে এবং সঠিক পরামর্শ দেয়। তবে মাঝের বৃষ্টির কারণে অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories