• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • English Version
Headline
দোহারে খাজা ডাইন এন্ড মা ক্যাটারিং এর শুভ উদ্বোধন স্রোতস্বিনী দোহারের ইছামতী আজ বিলুপ্তির পথে শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হবে তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ দোহারে ক্ষুদ্রঋণের নামে অফিস সহকারীর অনিয়ম,বঞ্চিত উদ্যোক্তারা বুদ্ধির খেলায় উৎসবের আমেজ – বাহ্রা বাজারে সফল টুর্নামেন্ট মানিকগঞ্জে হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও বিক্ষোভে গ্রামবাসী বারুয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে দোয়া মাহফিল জুনে জ্বালানিতে নতুন ধাক্কা – বাড়ল পেট্রোল-অকটেনের দাম ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ – চার দিনেও মেলেনি সন্ধান

খতমে নবুওয়তবিরোধী তৎপরতা বন্ধের দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে শনিবার বাদ আছর গালিমপুর স্ট্যান্ড সংলগ্ন নতুন ব্রিজ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “বরকহুল্লা বাহিনী” নামে উল্লেখিত একটি পক্ষের মাধ্যমে খতমে নবুওয়তবিরোধী বিভিন্ন অপতৎপরতা চালানো হচ্ছে। তারা এসব কার্যক্রম বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা” প্রত্যাহারেরও আহ্বান জানান বক্তারা।

প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গালিমপুর স্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

আয়োজক সংগঠন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, নবাবগঞ্জ উপজেলা শাখার নেতারা জানান, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories