• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • English Version
Headline
দোহারে খাজা ডাইন এন্ড মা ক্যাটারিং এর শুভ উদ্বোধন স্রোতস্বিনী দোহারের ইছামতী আজ বিলুপ্তির পথে শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হবে তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ দোহারে ক্ষুদ্রঋণের নামে অফিস সহকারীর অনিয়ম,বঞ্চিত উদ্যোক্তারা বুদ্ধির খেলায় উৎসবের আমেজ – বাহ্রা বাজারে সফল টুর্নামেন্ট মানিকগঞ্জে হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও বিক্ষোভে গ্রামবাসী বারুয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে দোয়া মাহফিল জুনে জ্বালানিতে নতুন ধাক্কা – বাড়ল পেট্রোল-অকটেনের দাম ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ – চার দিনেও মেলেনি সন্ধান

দুই সপ্তাহের বিরতিতে দশম শর্ত অন্তর্ভুক্ত নয় – নেতানিয়াহু

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
দুই সপ্তাহের বিরতিতে দশম শর্ত অন্তর্ভুক্ত নয় - নেতানিয়াহু
দুই সপ্তাহের বিরতিতে দশম শর্ত অন্তর্ভুক্ত নয় - নেতানিয়াহু

ইরানের দেওয়া ১০টি প্রস্তাবের সবকটি নীতিগতভাবে মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দশম শর্ত – লেবাননসহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ – মানতে রাজি নয় ইসরাইল।

বুধবার (৮ এপ্রিল) তেল আবিবে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত তারা সমর্থন করছে। তবে দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ, ইসরাইল সেখানে অভিযান চালাতে পারে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তারা ট্রাম্পের উদ্যোগ সমর্থন করছে। লক্ষ্য হলো, ইরান যেন যুক্তরাষ্ট্র, ইসরাইল, প্রতিবেশী আরব দেশ ও বিশ্বে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি সৃষ্টি না করতে পারে। তিনি স্পষ্ট করেছেন, লেবাননকে অন্তর্ভুক্ত করে এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে না।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

২ মার্চ থেকে ইসরাইল-সমর্থিত আগ্রাসনের ঘটনায় লেবাননে ১,৫০০-এর বেশি নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে এবং ‘বাফার জোন’ তৈরির জন্য আরও এলাকা দখল করার লক্ষ্য নিয়েছে।

নেতানিয়াহুর ঘোষণার বিষয়ে এখনো হিজবুল্লাহ, লেবানন, ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories