• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
  • English Version
Headline
দোহারে খাজা ডাইন এন্ড মা ক্যাটারিং এর শুভ উদ্বোধন স্রোতস্বিনী দোহারের ইছামতী আজ বিলুপ্তির পথে শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হবে তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ দোহারে ক্ষুদ্রঋণের নামে অফিস সহকারীর অনিয়ম,বঞ্চিত উদ্যোক্তারা বুদ্ধির খেলায় উৎসবের আমেজ – বাহ্রা বাজারে সফল টুর্নামেন্ট মানিকগঞ্জে হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও বিক্ষোভে গ্রামবাসী বারুয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে দোয়া মাহফিল জুনে জ্বালানিতে নতুন ধাক্কা – বাড়ল পেট্রোল-অকটেনের দাম ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ – চার দিনেও মেলেনি সন্ধান

দোহার জয়পাড়ায় রেস্টুরেন্টে অভিযান গ্রেফতার এক

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
দোহার জয়পাড়ায় রেস্টুরেন্টে অভিযান গ্রেফতার এক
দোহার জয়পাড়ায় রেস্টুরেন্টে অভিযান গ্রেফতার এক

ঢাকার দোহারে অনৈতিক কার্যকলাপের অভিযোগে দুটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে জয়পাড়া বাজারের ড্রিমজোন রেস্টুরেন্ট এবং জয়পাড়া স্টার কাবাবে তল্লাশি চালানো হয়। এ সময় রেস্টুরেন্টগুলোর ভেতর থাকা ছোট পর্দা অপসারণ করা হয়।

পরে স্টার কাবাব রেস্টুরেন্টে অভিযান চালিয়ে কাদের নামের একজন ব্যক্তি ও এক নারীকে আটক করা হয়। পরে নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আর কাদেরকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসনের এ অভিযানে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories